জুলাই গণ-অভ্যুত্থান মামলা: হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জুলাই গণ-অভ্যুত্থান মামলায় ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে।

সাক্ষ্য গ্রহণ শুরু ৬ আগস্ট

ট্রাইব্যুনাল সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ আগস্ট তারিখ ধার্য করেছে। এই মামলায় পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার আছেন। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অভিযোগ পড়ে শোনানো ও আসামিদের জবাব

আজ ট্রাইব্যুনাল গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। এরপর উপস্থিত আসামিদের কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তাঁরা দোষ স্বীকার করেন কি না। উপস্থিত আসামিরা বলেন, তাঁরা নির্দোষ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফজলে করিম চৌধুরীকে স্ট্রেচারে আনা

আজও আসামি ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হয়। পরে স্ট্রেচারে তাঁকে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়। বিচারের কাজ চলার সময় এজলাসে স্ট্রেচারে শুয়ে ছিলেন তিনি।

মামলার অভিযোগ

মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ—২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা। দ্বিতীয় অভিযোগ—২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা। তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথা উল্লেখ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ