খিলক্ষেতে নিখোঁজের একদিন পর চার বছরের শিশু মাহাদির মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর চার বছরের শিশু মাহাদির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

খিলক্ষেত থানার ওসি মো. সোরহাব আল হোসাইন জানান, মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেত জামতলা এলাকায় থাকতো। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মরদেহ উদ্ধার ও প্রাথমিক পর্যবেক্ষণ

তিনি আরও জানান, শিশুটি যেখানে খেলাধুলা করতো, তার পাশের একটি জলাশয় থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার চোখ দুটি ফোলা ছিল। ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ