বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্যানেল আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিআইডব্লিউটিএর পক্ষে সুপ্রিম কোর্ট এবং ঢাকা ও নারায়ণগঞ্জস্থ নিম্ন আদালতগুলোয় মামলা পরিচালনার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা
পদের নাম: প্যানেল আইনজীবী। পদসংখ্যা: অনুল্লেখিত।
প্রয়োজনীয় অভিজ্ঞতা
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিম্ন আদালতে বিআইডব্লিউটিএর প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্যও আইন পেশায় প্র্যাকটিসের ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন-ভাতা
মামলা পরিচালনার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হারে ফি প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘পরিচালক, এস্টেট ও আইন বিভাগ (তৃতীয় তলা), বিআইডব্লিউটিএ ভবন, ১৪১-১৪৩ মতিঝিল বা/এ, ঢাকা’ বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২২ জুলাই ২০২৬।
শর্তাবলী
- নিয়োগপ্রাপ্ত প্যানেল আইনজীবী বাংলাদেশের কোনো আদালতে অত্র কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে পারবেন না।
- কর্তৃপক্ষের স্বার্থের পরিপন্থি বিষয়ে কাউকে আইনগত পরামর্শ প্রদান করতে পারবেন না।



