মানিকগঞ্জে ডোবা থেকে নারী প্রবাসীর মরদেহ উদ্ধার
মানিকগঞ্জে ডোবা থেকে নারী প্রবাসীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে ঝোপঝাড়ে ঘেরা একটি ডোবা থেকে রেহেনা (৩৫) নামের এক নারী প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে তার বাড়ির পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেহেনা একই ইউনিয়নের কিটিংচর গ্রামের মৃত হানিফের মেয়ে।

পরিবার ও এলাকাবাসীর বক্তব্য

পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রেহেনা পাঁচ বছর আগে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডানে কর্মরত ছিলেন। সেখান থেকে এক বছর আগে বাড়ি ফেরেন। তবে স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি নানা বাড়ি পশ্চিম ভাকুমে বসবাস করতেন। সর্বশেষ বুধবার গভীর রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন রেহেনা। এরপর সকালে বাড়ির পাশে ঝোপঝাড়ে ঘেরা একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রেহেনার বাবা-মা কেউ বেঁচে নেই। স্বামীর সঙ্গেও বিচ্ছেদ হয়েছে। তিনি প্রেশারের রোগী হওয়ায় গভীর রাতে টয়লেটে বের হয়েছিলেন। পরে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তার স্বজনরা। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ