গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, মাদকাসক্তদের সংঘর্ষ
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, মাদকাসক্তদের সংঘর্ষ

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবদুল মান্নান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দয়াগঞ্জ নতুন রাস্তা এলাকায় ভাসমান এক ব্যক্তিকে রাজন ওরফে বাঘা নামের এক যুবক মারধর করতে যান। তা দেখে মান্নান প্রতিবাদ করলে তাঁকে ছুরিকাঘাত করেন রাজনের ভাই মহসিন।

পুলিশের বক্তব্য

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদকাসক্ত ও ভাসমান ব্যক্তিদের সংঘর্ষ

ওসি আরও বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিরা সবাই মাদকাসক্ত ও ভাসমান প্রকৃতির মানুষ। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। অপরাধ থেকে আরও পড়ুন: নিহত, প্রতিবাদ, পুলিশ, গ্রেপ্তার, মাদকাসক্তি, মারধর, হত্যা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ