ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফিতে আইনি সহায়তা দেবেন রাজবাড়ীর আইনজীবী
ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফিতে আইনি সহায়তা রাজবাড়ীর আইনজীবীর

ব্রাজিলের প্রতি অগাধ ভালোবাসা এবং সমর্থকদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি'তে আইনি সহায়তা প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। জানা যায়, তার এমন ঘোষণায় ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছাস ও উদ্দীপনা।

আইনজীবীর পরিচিতি

গোলাম মোস্তফা রাজবাড়ী জেলা বারের সদস্য এবং জেলার বালিয়াকান্দির নারুয়ার শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী এবং ১৯৯৮ সাল থেকে ব্রাজিল দলের সমর্থক।

সমর্থকদের প্রতিক্রিয়া

রাজবাড়ীর রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ একাধিক ব্রাজিল সমর্থক বলেন, ব্রাজিল দলকে যারা ভালোবাসে, তারা ছাড় দিতে জানে। আইনজীবী গোলাম মোস্তফার এই উদ্যোগ তারই প্রমাণ। তবে মাঠের খেলায় আমাদের দলের খেলোয়াড়রা কোনো ছাড় দেয় না। এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীর বক্তব্য

ফুটবল আমার প্রিয় খেলা উল্লেখ করে আইনজীবী বলেন, আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। জ্ঞান হবার পর পেলে, রোনালদো, রোনালদিনহোসহ ব্রাজিলের অন্যান্য খেলোয়াড়দের নাম শুনে এবং তাদের খেলায় মুগ্ধ হয়ে ১৯৯৮ সাল থেকে ব্রাজিল সমর্থন করে আসছি। ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে যা আছে তা অন্য দলের খেলোয়াড়দের মধ্যে নেই। এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ান হবে বলে আশা করছি। আর আমি যেহেতু আইনজীবী, সেহেতু ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা চলা পর্যন্ত আমার কাছে প্রিয় দলের সমর্থক কোনো মক্কেল এলে তাদের কাছ থেকে অর্ধেক ফি নিয়ে আইনি সহায়তা দেব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাচাই-বাছাই প্রক্রিয়া

মক্কেল ব্রাজিলের সমর্থক কিনা তা কীভাবে নির্ধারণ করবেন এ প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা বলেন, আমি ব্রাজিল দলকে মন থেকে ভালোবাসি। সমর্থকদের বাড়তি উৎসাহ দিতেই এই ঘোষণা। আর কে কোন দলের সমর্থক কথা বললেই অনেকটা বোঝা যায়। যাচাই-বাছাই করেই এই সুবিধা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন এই ব্রাজিল সমর্থক আইনজীবী।