ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করে পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের আদেশ

আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদরদফতরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

দায়িত্বকালের ঘটনা

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো. মাহফুজ আফজাল। তার দায়িত্বকালে জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া সবশেষ বৃহস্পতিবার (৪ জুন) ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ