ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়। ছয় মাস আগে ঝিনাইদহের এসপির দায়িত্ব পেয়েছিলেন তিনি।

প্রত্যাহারের আদেশ

আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

দায়িত্বকালের ঘটনাবলি

২০২৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি পদে যোগ দেন মাহফুজ আফজাল। তাঁর দায়িত্ব পালনকালে ঝিনাইদহে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধকে কেন্দ্র করে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে ঝিনাইদহে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী প্রত্যাহার

এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার এসপি হিসেবে দায়িত্ব পাওয়া তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর। তাঁরা হলেন ফেনীর মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের মো. মিজানুর রহমান ও মৌলভীবাজারের মো. রিয়াজুল ইসলাম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ