জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার এলাকার আবদুস সামাদের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।

অভিযুক্ত জামায়াত নেতা

অভিযুক্ত আবদুস সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুত করা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো।

ঘটনার বিবরণ

শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৬ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের বক্তব্য

অভিযুক্ত আবদুস সামাদ বলেন, তার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদ্রাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন এবং পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের চাল যে কেউ কিনতে পারে। তারা চুরি করে আনেননি। কেনা চাল বাড়িতে রাখা অপরাধ কেন, সেটি তার জানা নেই।

প্রশাসনের পদক্ষেপ

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো ইউনিয়ন পরিষদে জব্দ রাখা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ