হামে ৩০০ শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে সংসদে প্রশ্ন
হামে ৩০০ শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে প্রশ্ন

জাতীয় সংসদে হামে আক্রান্ত হয়ে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগের কথা ভাবছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ জুন) সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রশ্ন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাজেট বাস্তবতা ও সাধারণ মানুষের ভোগান্তি

শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রস্তাবিত বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে না, বরং সাধারণ মানুষের মুখের হাসিতেই বাজেটের প্রকৃত সফলতা নির্ধারিত হয়। তিনি অভিযোগ করেন, সংসদে বাজেট নিয়ে আলোচনা শুনলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে বাজারে গিয়ে মানুষ এর কোনো সুফল পায় না।

এ সংসদ সদস্য বলেন, ‘আমি এলাকায় বাজেটের আগে নাগরিক ভাবনা নামে মতবিনিময় করেছি। সেখানকার মানুষ ও সাংবাদিকরা বলেছেন, সংসদে আপনাদের আলোচনা শুনলে মনে হয় সব সমাধান হয়ে গেছে। কিন্তু বাস্তবে বাজারে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। সমস্যাগুলো আপনাদের বক্তৃতায় নেই। বাজেটের নীতিনির্ধারণে সাধারণ মানুষ এমনকি সংসদ সদস্যদেরও তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট উপস্থাপনায় প্রযুক্তির ঘাটতি

বাজেট উপস্থাপনায় আধুনিক প্রযুক্তির অভাবের কথাও উল্লেখ করেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘উন্নত বিশ্বে বাজেট উপস্থাপনে ইনফোগ্রাফ, ভিজ্যুয়াল ড্যাশবোর্ড ও সহজ টেবিল ব্যবহার করা হয়। কিন্তু আমাদের এখানে সেই ব্যবস্থাপনা নেই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্যখাতে বৈষম্য ও হামে শিশু মৃত্যু

স্বাস্থ্যখাতের সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘একটি মানবিক হাসপাতাল, যেখানে ৭০০ বেডের মধ্যে ১৮০টি ফ্রি, প্রতিদিন ২৩টি নরমাল ডেলিভারি হয় এবং রোগী-স্বজনদের বিনামূল্যে খাবার দেওয়া হয়, সেখানে শুধু ছয়টি শিশু মারা যাওয়ার অজুহাতে লাইসেন্স বাতিল করা হলো। অথচ দেশে যখন হামে ৩০০ শিশু মারা গেল, তখন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন? ওই হাসপাতালে ২৪৭ জন বিদেশি শিক্ষার্থী এখন দ্বারে দ্বারে ঘুরছেন। তারা স্বাস্থ্যমন্ত্রী বা সচিবের দেখা পাচ্ছেন না। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’