নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের জামিনে মুক্তির পর গ্রেফতার দেখানোর নির্দেশ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন। আট জেলার পুলিশ সুপারদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।


