প্রধানমন্ত্রীর অনুবিভাগে তিন পদে নতুন কর্মকর্তা নিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত অনুবিভাগে অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিবসহ তিনটি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।


