নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়ালো ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


