পঞ্চগড়ে ইউপি সভায় বাগ্বিতণ্ডা, কর্মকর্তা উদ্ধার
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে আয়-ব্যয়ের হিসাব নিয়ে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বাগ্বিতণ্ডার ঘটনায় উত্তেজনা ছড়ায়। পরে কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


