ঢাকার ১৪০০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার ১৩টি আসনের ১৪০০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়।


