নির্বাচনে উপকূলীয় নিরাপত্তায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড
১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় অঞ্চলে ১০০ প্লাটুন বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। ৬৯টি উপকূলীয় ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে ২৮ দিনের জন্য ৩,৫৮৫ সদস্য দায়িত্ব পালন করবেন।


