ফেনীতে নির্বাচনী নিরাপত্তায় সেনা-বিজিবি-পুলিশের মোতায়েন
আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ফেনীর তিনটি আসনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির ৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ফেনী-১ আসনে এককভাবে বিজিবি দায়িত্ব পালন করবে।


