আইএসইউতে এআই ও ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু
আইএসইউতে এআই ও ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং চালু

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

ইউজিসির অনুমোদন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত ২৪ জুন প্রোগ্রামটিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫২ ক্রেডিটের এই প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস, সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে।

শিক্ষা কার্যক্রমের বৈশিষ্ট্য

পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা ও শিল্পসংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগ পাবে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে। আরও তথ্যের জন্য আইএসইউর ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ