ঢাকায় প্রথমবারের মতো মুডলমুট সম্মেলন ১১ জুলাই
ঢাকায় প্রথম মুডলমুট সম্মেলন ১১ জুলাই

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন সোর্স প্রযুক্তির শিক্ষা প্ল্যাটফর্ম মুডলের ব্যবহারকারী, উদ্যোক্তা, অংশীদার ও বিশেষজ্ঞ তথা মুডল সম্প্রদায়ের সম্মেলন মুডলমুট। ১১ জুলাই ২০২৬ শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত মহাখালীর ব্রেইন স্টেশন কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এআই-নির্ভর শিক্ষার ভবিষ্যৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল লার্নিং এবং অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এখন আর ভবিষ্যতের ধারণা নয়; এগুলো এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং করপোরেট প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শিক্ষণব্যবস্থার বৃহৎ পরিসরের রূপান্তর’। সম্মেলনে এআই-এর সহায়তায় বৃহৎ পরিসরে শিক্ষা এবং কর্মক্ষেত্রের শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক এবং টেকসই করার বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর মুডলমুট হলেও বাংলাদেশ এবারই প্রথম এই বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হতে যাচ্ছে। বার্সেলোনা, এডিনবরা, মেলবোর্ন কিংবা মেক্সিকো সিটির মতো শহরের পর এবার ঢাকাতেও এই আন্তর্জাতিক আয়োজন হচ্ছে। দেশে মুডলের অংশীদার ব্রেইন স্টেশন আয়োজিত এই সম্মেলনে সরাসরি ও অনলাইনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিবন্ধিতদের জন্য বিশেষ ভাউচার

সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীগণ ই-লার্নিং সেবায় ব্যবহারযোগ্য ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্রেইন স্টেশন ২৩–এর সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://moot.brainstation-23.com/register) গিয়ে নিবন্ধন করা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ