টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণা উদ্বোধন
টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণা শুরু

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজনে এক্সপার্ট মিটআপ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণাকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

টিপি-লিংকের দর্শন ও বাংলাদেশের ডিজিটাল রূপান্তর

লিন ওয়াং তাঁর বক্তব্যে বলেন, ‘টিপি-লিংকের দর্শন হলো প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকেরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব যন্ত্র সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন।’ এ ছাড়া তিনি বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেন।

এক্সেল টেকনোলজিসের দীর্ঘ পথচলা

গৌতম সাহা বলেন, ‘২০০৪ সাল থেকে এক্সেলের সঙ্গে টিপি-লিংকের পথচলা। টিপি-লিংকের প্রথম আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ। বাংলাদেশে তিন কোটির বেশি টিপি-লিংকের পণ্য বিক্রি করেছি আমরা। বাংলাদেশে আড়াই হাজারের মতো টিপি-লিংকের চ্যানেল পার্টনার রয়েছে আর এক্সেলের ২২টি সার্ভিস সেন্টার রয়েছে, যে জায়গায় আমরা বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘১ গোল ১ নেটওয়ার্ক’ প্রচারণা ও পুরস্কার

এ ছাড়া গৌতম সাহা আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামের প্রচারণার উদ্বোধন করেন। এই প্রচারণার আওতায় গ্রাহকেরা পণ্য কিনে অংশগ্রহণ করে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জিতে নিতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওমাডা সার্টিফিকেশন ও প্রশিক্ষণ কর্মসূচি

এ ছাড়া টিপি-লিংকের আর একটি ব্যান্ড ওমাডা। ওমাডা সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর (ওসিএনএ) কোর্সের মাধ্যমে সার্টিফিকেশন ও হ্যান্ডস-অন প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ৩০০-এর বেশি ওমাডা এক্সপার্ট তৈরি করা হয়েছে। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আইটি প্রফেশনাল, সিস্টেম ইন্টিগ্রেটর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি প্রধানেরা।

প্রদর্শনী জোনে নতুন পণ্য

অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওয়াডা, ভিডি, ট্যাপো ও মারকিউসিসের বেশ কিছু নতুন পণ্য প্রদর্শন করা হয়।