নারীদের জন্য নিরাপদ সাইবার স্পেস চান রুমিন ফারহানা
নারীদের জন্য নিরাপদ সাইবার স্পেস চান রুমিন ফারহানা

সাইবার স্পেসে নারী নিরাপত্তা নিয়ে সংসদে আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে নারীদের জন্য সাইবার স্পেস নিরাপদ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাবলিক ফিগাররা প্রতিনিয়ত সাইবার বুলিং ও হয়রানির শিকার হচ্ছেন।

এআই যুগে সাইবার ঝুঁকি বেড়েছে

রুমিন ফারহানা বলেন, ‘আমরা এখন এআইয়ের যুগে প্রবেশ করেছি। কোনটি বাস্তব, কোনটি ভুয়া বা কৃত্রিম—তা বোঝা অনেক সময় শিক্ষিত মানুষের পক্ষেও কঠিন হয়ে পড়ে। গ্রামাঞ্চলের মানুষের হাতেও স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম পৌঁছে গেছে, ফলে রাজনীতি, গণমাধ্যম বা অন্য পেশার পরিচিত নারীদের জন্য সাইবার স্পেস প্রতিদিনই আরও অনিরাপদ হয়ে উঠছে।’

নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ

তিনি বলেন, ‘সাইবার স্পেসকে নিরাপদ রাখার মূল উদ্দেশ্য নিয়ে আইন করা হয়েছে, তার অন্যতম লক্ষ্য হওয়া উচিত নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি, যারা পাবলিক ফিগার বা পরিচিত মুখ, তাদের প্রতিনিয়ত সাইবার হয়রানি, সাইবার বুলিং এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার হতে হয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘নারী যে দলেরই কর্মী বা সমর্থক হোন না কেন, তাকে সাইবার বুলিং করবেন না। আপাতদৃষ্টিতে এটি আনন্দদায়ক মনে হলেও, একসময় সেটি বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে।’

তিনি আশা প্রকাশ করেন, এই সংসদের মাধ্যমে নারীদের জন্য একটি নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ