এআই দিয়ে ফুটবল বিশ্বকাপের ছবি তৈরির জনপ্রিয় প্রবণতা
এআই দিয়ে ফুটবল বিশ্বকাপের ছবি তৈরির প্রবণতা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ফুটবল বিশ্বকাপের আবহে নিজেদের ছবি তৈরির নতুন এক প্রবণতা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে—কেউ ফুটবল বিশ্বকাপের ট্রফি হাতে উদ্‌যাপন করছেন, কেউ আবার প্রিয় দলের খেলোয়াড়দের সঙ্গে মাঠে প্রবেশ করছেন। ফুটবল বিশ্বকাপ মাত্র শুরু হলেও অনেককে আবার ফাইনাল ম্যাচে জয়সূচক গোল করার পরের উচ্ছ্বাসের ছবি প্রকাশ করতে দেখা গেছে।

চ্যাটজিপিটির মাধ্যমে ছবি তৈরির পদ্ধতি

ওপেনএআইয়ের তৈরি এআই চ্যাটবট চ্যাটজিপিটির মাধ্যমে সহজেই ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরি করা যায়। এ জন্য বিশেষ কোনো কারিগরি দক্ষতার প্রয়োজন হয় না। শুধু সঠিক প্রম্পট লিখে দিতে হয়। ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরি করতে প্রথমে চ্যাটজিপিটি চালু করে ‘ক্রিয়েট অ্যান ইমেজ’ অপশনে যেতে হবে। এরপর ছবিতে নিজের উপস্থিতি চাইলে একটি ছবি আপলোড করতে হবে। তারপর যে ধরনের দৃশ্য তৈরি করতে চান, সেটি বিস্তারিতভাবে লিখতে হবে। নির্দেশনা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটজিপিটি ছবি তৈরি করে দেখাবে। প্রয়োজনে প্রম্পট সম্পাদনা করে নতুন তথ্য যোগ করা যাবে। সাধারণত প্রম্পট যত বিস্তারিত ও নির্দিষ্ট হয়, তৈরি হওয়া ছবিও তত বেশি বাস্তবসম্মত হয়।

ট্রফি জয় উদ্‌যাপনের প্রম্পট

নিচে ফুটবল-থিমের ছবি তৈরির ৩টি প্রম্পট জেনে নেওয়া যাক। প্রথম প্রম্পটটি হলো ট্রফি জয় উদ্‌যাপনের জন্য: ‘একটি বাস্তবসম্মত ফুটবল স্টেডিয়ামের দৃশ্য তৈরি করো, যেখানে দেখা যাবে—আমি হাজারো উল্লসিত দর্শকের সামনে চ্যাম্পিয়নশিপ ট্রফি উঁচিয়ে ধরেছি। চারদিকে কনফেটি উড়ছে, স্টেডিয়ামের আলো ঝলমল করছে এবং আলোকচিত্রীরা সেই মুহূর্তের ছবি তুলছেন। আলট্রা রিয়েলিস্টিক স্পোর্টস ফটোগ্রাফি, ডিটেইল ফেসিয়াল এক্সপ্রেশন, সিনেমাটিক অ্যাটমোসফেয়ার থাকবে এবং ফোরকে মানের ছবি হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খেলার মাঠে প্রবেশের মুহূর্তের প্রম্পট

দ্বিতীয় প্রম্পটটি হলো খেলার মাঠে প্রবেশের মুহূর্তের জন্য: ‘ফিফা স্টাইলের একটি স্টেডিয়ামে নাটকীয়ভাবে প্রবেশ করার দৃশ্য তৈরি করো, যেখানে দেখা যাবে—আমি টানেল থেকে বের হয়ে মাঠের দিকে হাঁটছি। চারপাশে দর্শকদের উচ্ছ্বাস, উজ্জ্বল ফ্লাডলাইট, সারিবদ্ধ খেলোয়াড় এবং পেশাদার ফুটবল সম্প্রচারের আবহ থাকবে। রিয়েলিস্টিক স্পোর্টস ফটোগ্রাফি ও সিনেমাটিক লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

জয়সূচক গোলের পর উল্লাসের প্রম্পট

তৃতীয় প্রম্পটটি হলো জয়সূচক গোলের পর উল্লাসের জন্য: ‘একটি রিয়েলিস্টিক ফুটবল ম্যাচের দৃশ্য তৈরি করো, যেখানে দেখা যাবে—আমি ফিফা ফাইনালে জয়সূচক গোল করেছি। দর্শকেরা উল্লাসে মেতে উঠেছে, সতীর্থরা আমার দিকে ছুটে আসছে এবং পেছনে স্কোরবোর্ড দেখা যাচ্ছে। হাই-এনার্জি স্পোর্টস ফটোগ্রাফি, রিয়েলিস্টিক মোশন ব্লার, আবেগঘন উদ্‌যাপন থাকবে এবং এইট-কে মানের ছবি হবে।’

সূত্র: টেকলুসিভ