ঢাকা উত্তর সিটিতে ৭২ ঘণ্টায় ১৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ
ঢাকা উত্তর সিটিতে ৭২ ঘণ্টায় ১৮ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ

ঈদুল আজহার তৃতীয় দিন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৭২ ঘণ্টায় উত্তর সিটি এলাকায় ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

নগরবাসীর সহযোগিতায় সাফল্য

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর সহযোগিতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এআই ছবি ব্যবহার করে বিভ্রান্তির অভিযোগ

সংবাদ সম্মেলনে প্রশাসক অভিযোগ করেন, মেট্রোরেল নিয়ে অনেকে অনেক কথা বলেছিলো। তিনি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছেন। সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। তিনি বলেন, এসব সম্পূর্ণ অসত্য এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি নগরবাসীকে নিজে গিয়ে দেখে আসার আহ্বান জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পশুর হাটের বর্জ্য অপসারণ

ডিএনসিসি প্রশাসক আরও জানান, সংস্থাটির অধীন পরিচালিত চারটি পশুর হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। বাকি হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুত শেষ করা হবে। কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ