টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ১৫ খেতমজুরের মৃত্যুতে শোক ও ক্ষোভ
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ১৫ খেতমজুরের মৃত্যুতে শোক

টাঙ্গাইলের যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ খেতমজুরের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে দাবি

আজ সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ফজলুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, দরিদ্র ও অসহায় খেতমজুরেরা কাজের আশায় এক জেলা থেকে অন্য জেলায় যান। যাতায়াতের খরচ কমাতে বাধ্য হয়ে তাঁরা ট্রাকে বা লোকাল বাসের ছাদে ওঠেন। কাজ শেষে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে করুণ মৃত্যুর শিকার হতে হলো তাঁদের।

দুর্ঘটনার পুনরাবৃত্তি

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ধান কাটার সময় নোয়াখালী যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক দুর্ঘটনায় অসংখ্য খেতমজুরের মৃত্যু হয়। সে সময় খেতমজুরদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছিল। কিন্তু শ্রমজীবী মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ ছিল না। ট্রাকে করে এতগুলো মানুষ বাড়ি ফিরলেও প্রশাসন তা দেখভাল করেনি। এই মৃত্যুর দায় প্রশাসন এড়াতে পারে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্ঘটনার বিবরণ

উল্লেখ্য, আজ ভোরে যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ খেতমজুরের মৃত্যু হয়। যাতায়াত খরচ কমাতে তাঁরা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ