ভরিতে ২১৫৮ টাকা বেড়ে সোনার দাম ২ লাখ ৩৮ হাজার
ভরিতে ২১৫৮ টাকা বেড়ে সোনার দাম ২ লাখ ৩৮ হাজার

দুই দিন আগে দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছিল। আজ সোমবার আবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বেড়েছে।

নতুন দাম কার্যকর

আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় ভরিপ্রতি সোনার দামও বাড়ানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারে সমন্বয় করা হয়। সর্বশেষ গত শনিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছিল।

বিভিন্ন ক্যারেটের দাম

আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দাম বাড়ার আগে গতকাল রোববার রাত পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

সে হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা দাম বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুপার দাম বৃদ্ধি

আজ রুপার দামও ভরিতে সর্বোচ্চ ১৭৫ টাকা বেড়েছে। এর মধ্যে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম বেড়েছে ১১৭ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ভরিতে ১৭৫ টাকা করে দাম বেড়ে ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।