নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাজেটে জেন্ডার বরাদ্দ বাড়ানোর দাবি
নারীর ক্ষমতায়নে বাজেটে জেন্ডার বরাদ্দ বাড়ানোর দাবি

আগামী জাতীয় বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘জেন্ডার’ সংবেদনশীল বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা এ আহ্বান জানান। আজ রোববার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাক-বাজেট সুপারিশ

সাক্ষাৎকালে প্রতিনিধিদল ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: নারীর অর্থনৈতিক ক্ষমতায়নমুখী বাজেট’ শীর্ষক প্রাক-বাজেট গোলটেবিল বৈঠক থেকে আসা সুপারিশগুলো অর্থমন্ত্রীর কাছে তুলে ধরে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

অর্থমন্ত্রীর আশ্বাস

এ সময় অর্থমন্ত্রী উপস্থাপিত সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি আগামী জাতীয় বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার বিষয়েও আশ্বাস দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিনিধিদলে যারা ছিলেন

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম, সহসভাপতি মাখদুম নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও মাসুদা রেহানা বেগম এবং অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিংয়ের পরিচালক জনা গোস্বামী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ