ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বিশ্ব দূষণ সূচকে ৩০তম স্থানে
ঢাকার বাতাস আজ সহনীয়, বিশ্ব দূষণ সূচকে ৩০তম

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার (৬ জুলাই) শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। শহরটির বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।

ঢাকার বায়ু ‘সহনীয়’ পর্যায়ে

অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা এদিন তালিকার ৩০তম স্থানে রয়েছে। সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৬৮, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ মানের বায়ু হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, লাহোরে বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি থাকলেও ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।

বিশ্বের শীর্ষ পাঁচ দূষিত শহর

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গ, যার স্কোর ১৫৩। ১৪৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তালিকায় চতুর্থ স্থানে ১৩৯ স্কোর নিয়ে অবস্থান করছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ১১৮ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইসরাইলের রাজধানী জেরুজালেম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একিউআই স্কোরের মানদণ্ড

একিউআই সূচক অনুযায়ী, ৫১ থেকে ১০০-এর মধ্যে বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় অধিকাংশ মানুষের জন্য বায়ু গ্রহণযোগ্য থাকলেও, অতিসংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে সামান্য স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।