রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রোববার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নের পৃথক দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মন্ত্রীর বক্তব্য

এ সময় দীপেন দেওয়ান বলেন, কৃষকের উন্নতির কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। কিন্তু এরপর যারা সরকারে এসেছিলেন তারা নদী-খাল খনন না করে দখল করেছেন। বিগত সরকারের সময়ে এ কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে যায়। এতে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয় এবং শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরি হয়। এতে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আবারও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচি সফল হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের পরিবেশগত ভারসাম্যও পুনরুদ্ধার হবে। আর এসব এলাকায় উদ্যোক্তা সৃষ্টি করে কর্মক্ষম ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বরীন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী, এলজিইডির রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আহামদ শফিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের বিবরণ

রাঙামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙা ও বালুখালী ইউনিয়নে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ