নাটোরে মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ, লাখ লাখ টাকার ক্ষতি
নাটোরে মাছ চাষির পুকুরে বিষ, লাখ লাখ টাকার ক্ষতি

নাটোরের বড়াইগ্রামে ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন আনোয়ার হোসেন। কিন্তু কোরবানি ঈদের মৌসুমে হঠাৎ এসব মাছ মরে ভেসে উঠতে শুরু করেছে। বিষ প্রয়োগে এসব মাছ মেরে ফেলা হয়েছে এবং এতে তার লাখ লাখ টাকার লোকসান হয়েছে বলে দাবি করেছেন এই মাছ চাষি।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) সকালে ওই পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে এসব মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দাবি

ভুক্তভোগী আনোয়ারের দাবি, তার প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আনোয়ার উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, দুই বছর আগে কুমরুল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালের পাঁচ বিঘার পুকুর ৬ লাখ টাকায় তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, চিতল, কাতল, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

শুক্রবার সকালে মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে দেখেন দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলছে। তিনি অভিযোগ করে আরও বলেন, গত ঈদুল ফিতরের দিন রাতেও এই পুকুরে বিষ দিয়ে কে বা কারা মাছ মেরে ফেলেছিল। তখন প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছিল।

সরেজমিনে যা দেখা গেছে

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পুকুরের পানিতে ভেসে আছে মরা মাছ। চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পুকুর ইজারাদারের লোকজন মাছ তুলে পুকুরপাড়ে গর্ত করে পুঁতে ফেলছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব হোসেন বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ