মেঘনায় নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার
মেঘনায় নৌকাডুবি: নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) ভোরে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতদের পরিচয়

মৃতরা হলেন- হারুন বিশ্বাস (৩৫), নুর ইসলাম জোমাদ্দার (৫২) ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দার (৩১)। বুধবার সকালে নুর ইসলাম জোমাদ্দার ও ইব্রাহিম জোমাদ্দারের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হারুন বিশ্বাসের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

সোমবার বিকালে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে এই তিনজন নিখোঁজ হন। হিজলা থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দ চন্দ্র দাস জানান, উদ্ধারকৃত লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় তিনজনই নিখোঁজ হয়েছিল। তাদের তিনজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ