কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ২
কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার সময় ও স্থান

সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হতাহতের বিবরণ

দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী। আহতরা বাসের চালক ও সহযোগী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অপরদিকে গরুবোঝাই পিকআপভ্যানটি কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার অভিযান

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ