ওয়ালটনে এসএসসি পাশে জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ, বেতন ১২-১৪ হাজার
ওয়ালটনে এসএসসি পাশে জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগে জুনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার, ০৬ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ১২ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও যোগ্যতা

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান। বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাশ বা এসএসসি পাশ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা ও দক্ষতা

প্রার্থীদের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে উদ্দীপ্ত নবীন প্রার্থীদেরও আবেদনে উৎসাহিত করা হচ্ছে। কাজের দক্ষতার মধ্যে রয়েছে শিডিউল অনুযায়ী প্রতিটি লিফটের মাসিক রুটিন সার্ভিস সম্পন্ন করা এবং সিআরএম সফটওয়্যারের মাধ্যমে কাস্টমার ফিডব্যাক নিশ্চিত করা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরির ধরন ও বয়সসীমা

চাকরির ধরন ফুলটাইম এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।

বেতন ও অন্যান্য সুবিধা

মাসিক বেতন ১২,০০০ থেকে ১৪,০০০ টাকা। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে টি/এ, ডি/এ, মুনাফার অংশ, বছরে দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং প্রতি বছর বেতন ইনক্রিমেন্ট।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ