এসএসএফ-এ ৭ পদে ১৩ জনের নিয়োগ, এসএসসি পাসরাও আবেদন করতে পারবেন
এসএসএফ-এ ৭ পদে ১৩ জনের নিয়োগ, এসএসসি পাসরাও আবেদন করতে পারবেন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ৭টি পদে ১৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম শ্রেণি ও এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

পদের বিবরণ

নিয়োগটি ৭টি পদে ১৩ জনের জন্য। আবেদন শুরু ১৫ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ ৫ জুলাই ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন পদ্ধতি অনলাইনে। চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। কর্মস্থল ঢাকা।

আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে পারেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ওয়েবসাইটে। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে ও অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
  • আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

প্রার্থীদের আবেদনের আগে বিস্তারিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ