রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ১৭ গ্রেডের ৩২ ক্যাটাগরির ১৩৬টি পদে নিয়োগের আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
গ্রেড-৯ পদসমূহ
গ্রেড-৯ এর আওতায় ১১টি ক্যাটাগরির মোট ৪৬টি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। পদগুলো হলো: সহকারী পরিচালক (প্রশাসন) ৫টি, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) ৪টি, সহকারী পরিচালক (হিসাব) ২টি, সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) ১টি, সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) ১টি, সহকারী প্রকৌশলী (সিভিল) ১৪টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি, সহকারী অথরাইজড অফিসার ১১টি, সহকারী নগর–পরিকল্পনাবিদ ২টি, সহকারী স্থপতি ১টি এবং সহকারী আইন কর্মকর্তা ২টি।
গ্রেড-১০ থেকে গ্রেড-১৭ পদসমূহ
গ্রেড-১০-এ ৬টি ক্যাটাগরির ২৪টি পদ রয়েছে, যার বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। পদগুলো হলো: উপসহকারী প্রকৌশলী (সিভিল) ১০টি, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ২টি, উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) ৩টি, প্রধান ইমারত পরিদর্শক ১টি, ইমারত পরিদর্শক ৭টি এবং তত্ত্বাবধায়ক ১টি।
গ্রেড-১১-এ ৪টি ক্যাটাগরির ৪টি পদ রয়েছে, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। পদগুলো হলো: হিসাবরক্ষক ১টি, সহকারী পরিসংখানবিদ ১টি, ফোরম্যান (যান্ত্রিক) ১টি এবং ফোরম্যান (বৈদ্যুতিক) ১টি।
গ্রেড-১৩-এ কম্পিউটার অপারেটর পদে ৪টি পদ রয়েছে, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। গ্রেড-১৪-এ ৪টি ক্যাটাগরির ১৬টি পদ রয়েছে, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। পদগুলো হলো: ঊর্ধ্বতন হিসাব সহকারী ৬টি, উচ্চমান সহকারী ৪টি, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি এবং নিরাপত্তা তত্ত্বাবধায়ক ১টি।
গ্রেড-১৫-এ ২টি ক্যাটাগরির ১৩টি পদ রয়েছে, বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। পদগুলো হলো: সার্ভেয়ার ১১টি এবং অপারেটর (হেভি ভেহিক্যাল) ২টি। গ্রেড-১৬-এ ৩টি ক্যাটাগরির ২৪টি পদ রয়েছে, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। পদগুলো হলো: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৩টি, কনিষ্ঠ হিসাব সহকারী ১০টি এবং ট্রান্সপোর্ট সুপারভাইজার ১টি। গ্রেড-১৭-এ ট্রেসার (রেখাকার) পদে ৫টি পদ রয়েছে, বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
প্রার্থীদের বয়স ৭ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে প্রধান ইমারত পরিদর্শক (গ্রেড-১০) পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
আবেদন ফি
১ থেকে ১৭ নম্বর পদের জন্য আবেদন ফি ২১২ টাকা, ১৮ থেকে ২১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২২ থেকে ৩১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য সব গ্রেডের পদের আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ও সময়: ৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০ টা।



