আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ টেকনিক্যাল এক্সপার্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট। পদসংখ্যা নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা
প্রার্থীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়।
বেতন ও কর্মস্থল
মাসিক বেতন ১,০৮,৫৮৯ থেকে ১,৩৫,০০০ টাকা। কর্মস্থল হবে কক্সবাজার।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীরা প্ল্যান ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬।



