জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লোটো (এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতনে বিক্রয় কর্মী পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার, ৬ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: বিক্রয় কর্মী। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে পণ্য বিক্রয়, গ্রাহককে পণ্যের তথ্য প্রদান, পণ্যের সঠিক প্রদর্শন ও সংরক্ষণ নিশ্চিতকরণ, স্টক ব্যবস্থাপনায় সহায়তা এবং আউটলেটের সার্বিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা। অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর। কর্মস্থল: যেকোনো জায়গায়। বেতন: আকর্ষণীয় বেতন।
সুবিধা ও আবেদনের শেষ সময়
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, বিক্রয়ের উপর কমিশন ও টার্গেট পুরনে বিদেশ ভ্রমনের সুযোগ, হাসপাতাল চিকিৎসা খরচ, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বৃত্তি প্রদানসহ আরও অনেক সুযোগ-সুবিধা।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬।



