মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদের নিয়োগ: আবেদনের শেষ সময় ১৫ মার্চ ২০২৬
মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদের নিয়োগ, আবেদন শেষ ১৫ মার্চ

মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদের নিয়োগ: আবেদনের শেষ সময় ১৫ মার্চ ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদের নিয়োগে আবেদন চলছে। ১৬ ও ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের সুযোগ আছে আর দুই দিন, শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।

চাকরির বিবরণ

নিয়োগের জন্য বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে। নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  1. পদের নাম: হ্যাচারি সহকারী
    • পদসংখ্যা:
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
    • গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  2. পদের নাম: ভান্ডার রক্ষক
    • পদসংখ্যা:
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  3. পদের নাম: গাড়িচালক
    • পদসংখ্যা:
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ২ বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী বা হালকা বৈধ লাইসেন্স।
    • গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  4. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
    • পদসংখ্যা: ১৩৫
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সসম্পন্ন; কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
    • গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  5. পদের নাম: ক্যাশিয়ার
    • পদসংখ্যা:
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেট ব্যবহারসহ) কোর্সসম্পন্ন।
    • গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  6. পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
    • পদসংখ্যা:
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
    • গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  7. পদের নাম: অফিস সহায়ক
    • পদসংখ্যা: ১২৬
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    • গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা ও আবেদনের নিয়ম

প্রার্থীদের ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

  • ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা মিলিয়ে ১১২ টাকা।
  • ৭ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা মিলিয়ে ৬২ টাকা।
  • সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা মিলিয়ে ৬২ টাকা।

আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।