আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
- পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
- পদসংখ্যা: ৩০০ জন
- চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি
- অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
- বেতন ও অন্যান্য সুবিধা: ৯৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)
- বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণে কোনো এফিডেভেট গ্রহণযোগ্য নয়
- সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট
আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু হবে ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং শেষ হবে ১৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টায়। আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন। কর্মস্থল যে কোনো জেলায় হতে পারে, তাই যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে ৩০০x৩০০ পিক্সেলের ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।



