ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সুপারিনটেনডেন্ট (পুরুষ)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: সুপারিনটেনডেন্ট (পুরুষ)। নির্ধারিত পদ সংখ্যা নেই। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিবিএস বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে এমবিবিএসসহ আর্মি মেডিকেল কোর থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও তদূর্ধ্ব পর্যায়ের প্রার্থী বা ডিজি হেলথ ও সিভিল সার্জন থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা ও চাকরির ধরন
প্রার্থীদের অনুরূপ কাজে ন্যূনতম ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র অফিস। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল হবে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহীতে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।



