জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০টি পদে নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়টিতে মোট ২০টি পদে লোক নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১২ মে ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৪ জুন ২০২৬, বিকেল ৪টায়। আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট হলো mopa.gov.bd।
পদের বিবরণ
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যা: ০৩টি
- গ্রেড: ১৩
- বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
- অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা আবশ্যক।
২. অফিস সহায়ক
- পদ সংখ্যা: ১৭টি
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি ও পদ্ধতি
আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে। এসএমএস পদ্ধতি: প্রথমে MOPA স্পেস User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে, তারপর MOPA স্পেস YES স্পেস PIN লিখে একই নম্বরে পাঠাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় মূল কপি দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
- সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
- নাগরিকত্ব সনদপত্র
- চারিত্রিক সনদপত্র (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক)
- জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি
- কোটা থাকলে তার প্রমাণপত্র
আবেদন লিংক: mopa.teletalk.com.bd। অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd।



