আরএফএল গ্রুপে ফ্যাক্টরি হেড পদে চাকরি, আবাসনসহ নানা সুবিধা
আরএফএল গ্রুপে ফ্যাক্টরি হেড পদে চাকরি, আবাসনসহ সুবিধা

বাণিজ্যিক প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ তাদের প্লাস্টিক বিজনেস বিভাগে ফ্যাক্টরি হেড পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ৪ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ। পদের নাম: ফ্যাক্টরি হেড। বিভাগ: আরএফএল প্লাস্টিক বিজনেস। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা

মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, পলিমার বা কেমিক্যালে ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য যোগ্যতা

প্লাস্টিক উৎপাদন কার্যক্রমে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ১৪ বছর। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা: ৩০ থেকে ৫০ বছর। কর্মস্থল: কুমিল্লা ও গাজীপুর।

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, আবাসন সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলিতে ছাড়সহ ক্রেডিটে কেনার সুবিধা এবং প্রাণ-আরএফএল হাসপাতাল ও অন্যান্য স্বনামধন্য হাসপাতালে ছাড়।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে অনলাইন পোর্টালে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ