বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে এই পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি। বিভাগের নাম: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট। পদসংখ্যা: নির্ধারিত নয়। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল: রংপুর।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক, এমবিএ, এমবিএম, এমবিএস অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বয়সের কোনো নির্ধারিত সীমা নেই, যেকোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানটি অন্যান্য আর্থিক সুবিধাও প্রদান করবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শেষ সময়: ৭ মে ২০২৬ তারিখ পর্যন্ত।
অন্যান্য তথ্য
এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে প্রাইম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংকে ক্লিক করতে পারেন। প্রার্থীদের আবেদনের আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।



