বাংলাদেশ ব্যাংকের অধীনে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ২৪ ক্যাটাগরির ১২৬টি অস্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা ২৮ এপ্রিল ২০২৬ থেকে ৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এসএসসি পাসের প্রার্থীরাও এই নিয়োগে আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ২৪টি ক্যাটাগরির পদ অন্তর্ভুক্ত রয়েছে। নিচে পদের নাম, সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হলো:
সহকারী ব্যবস্থাপক (জেনারেল)
- পদসংখ্যা: ৬টি
- শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
সহকারী ব্যবস্থাপক (ভল্ট)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল, তড়িৎকৌশল বা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এএমআইইর ‘এ’ ও ‘বি’ সেকশন পাস।
সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অফিসার (জেনারেল)
- পদসংখ্যা: ৭টি
- শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অফিসার (এক্সামিনেশন)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অফিসার (উৎপাদন)
- পদসংখ্যা: ৬টি
- শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল, তড়িৎকৌশল, শিল্প উৎপাদন, গ্রাফিক আর্টস বা প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
উপসহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: তড়িৎকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
উপসহকারী প্রকৌশলী (সিভিল)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
টেকনিশিয়ান (সিভিল) (পুরুষ)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স অথবা পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
সহকারী
- পদসংখ্যা: ৭টি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
প্রোডাকশন চেকার (পিসি) (পুরুষ)
- পদসংখ্যা: ১৩টি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
ইন্টারনাল চেকার (আইসি) (পুরুষ)
- পদসংখ্যা: ১৩টি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
পরীক্ষক
- পদসংখ্যা: ২৭টি
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
গাড়িচালক (পুরুষ)
- পদসংখ্যা: ২টি
- যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ফর্ক লিফট অপারেটর (পুরুষ)
- পদসংখ্যা: ৫টি
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস এবং ড্রাইভিং লাইসেন্স।
পাঁচক (পুরুষ)
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস এবং খ্যাতনামা হোটেল, রেস্টুরেন্ট বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচক হিসেবে তিন বছরের কর্ম অভিজ্ঞতা ও দেশি-বিদেশি রান্নায় পারদর্শিতা।
জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)
- পদসংখ্যা: ৩টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস।
নিরাপত্তাপ্রহরী
- পদসংখ্যা: ১০টি (পুরুষ ৬, নারী ৪)
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি/সমমান পাস। প্রতিরক্ষা বা পুলিশ বাহিনীর নায়েক/সমমানের পদ থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার। শারীরিক উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চি।
জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন নিয়ন্ত্রণ) (পুরুষ)
- পদসংখ্যা: ২টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) প্রার্থীদের অগ্রাধিকার।
জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) (পুরুষ)
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) পছন্দ।
জুনিয়র টেকনিশিয়ান (উৎপাদন)
- পদসংখ্যা: ১১টি
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাস। এসএসসি (ভোকেশনাল) অগ্রাধিকার।
বয়সসীমা
১ ডিসেম্বর ২০২৫ তারিখ হিসাবে নবম ও দশম গ্রেডের পদের জন্য বয়স ২১ থেকে ৩২ বছর এবং ১৬ ও ২০তম পদের জন্য ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি অফেরতযোগ্য ২০০ টাকা। আবেদনের শেষ সময় ৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।



