ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল সম্প্রতি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই বিশেষায়িত চক্ষু হাসপাতালটি অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৫ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। পদের নাম: অপটিক শপ অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের এসএসসি বা এইচএসসি পাশ হতে হবে। চশমার পণ্য, লেন্সের প্রকারভেদ, কোটিং এবং অপটিক্যাল পরিভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা হিসেবে ১ থেকে ২ বছর প্রয়োজন।
অন্যান্য শর্ত
প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়েই। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।
সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদায়ন, অসুস্থতাজনিত ছুটি নগদায়ন, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বীমা এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে হাসপাতালের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ৯ মে ২০২৬।



