আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৩ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার। বিভাগ: অপারেশন (কিচেন হুড অ্যান্ড গিজার)। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কিচেন হুড এবং গিজার পণ্য সম্পর্কে ভালো জ্ঞান প্রয়োজন। ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
অন্যান্য শর্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা কমপক্ষে ২৮ বছর। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।
সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, গ্র্যাচুইটি, বীমা, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং বছরে ২টি উৎসব বোনাস পাবেন, যা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করুন। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।



