স্নাতক পাশে সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ১৫ মে পর্যন্ত
স্নাতক পাশে সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ

সীমান্ত ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ক্রেডিট অফিসার বা রিলেশনশিপ অফিসার পদে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

পদের বিবরণ

পদের নাম: ক্রেডিট অফিসার বা রিলেশনশিপ অফিসার। বিভাগ: এসএমই (অফিসার-পিও)। নির্ধারিত পদসংখ্যা নেই।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিজ্ঞতা ও যোগ্যতা

  • এসএমই ব্যাংকিংয়ে বিশেষ করে জামানতযুক্ত এসএমই ঋণ প্রদানে অভিজ্ঞতা থাকতে হবে।
  • আমদানি-রপ্তানি ও ব্যাংক গ্যারান্টি (বিজি) সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
  • সর্বমোট ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। নারী ও পুরুষ উভয়ই আবেদনের জন্য যোগ্য।

কর্মস্থল

দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ