ট্রাস্ট ব্যাংকে সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুন
ট্রাস্ট ব্যাংকে সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ

ট্রাস্ট ব্যাংক সফটওয়্যার ডেভেলপার (অফিসার-প্রিন্সিপাল অফিসার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুন ২০২৬। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: সফটওয়্যার ডেভেলপার (অফিসার-প্রিন্সিপাল অফিসার)। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্টে ন্যূনতম ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। ব্যাংকিং, ফিনটেক, এন্টারপ্রাইজ সিস্টেম, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট গেটওয়ে বা এআইভিত্তিক সমাধান বিষয়ে অভিজ্ঞতা বা ধারণা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল ও বেতন-ভাতা

কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ