যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৩ জুন
যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে নিয়োগ

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ২৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুন ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

পদসংখ্যা: ২৪২

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://dyd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারিত করা হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২৪ মে ২০২৬, সকাল ৯টা থেকে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩ জুন ২০২৬, বিকাল ৪টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন: https://tinyurl.com/yubpmehd

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ