বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) তাদের স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি বিভাগে সিনিয়র নার্স পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ মে ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৬ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক। পদের নাম: সিনিয়র নার্স। বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি। পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের নার্সিংয়ে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে ভালো জ্ঞান এবং প্রশিক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
চাকরির ধরন ও বয়সসীমা
চাকরির ধরন চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা কমপক্ষে ১৮ বছর। কর্মস্থল কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলা।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৬ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ব্র্যাকের ওয়েবসাইটে পাওয়া যাবে।



