এসবিএসি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, অভিজ্ঞতা লাগবে না
এসবিএসি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, অভিজ্ঞতা লাগবে না

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এসবিএসি ব্যাংক পিএলসি অফিসার অ্যান্ড প্রবেশন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি। পদের নাম: অফিসার অ্যান্ড প্রবেশন। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: এমবিএম/এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। অভিজ্ঞতা: প্রয়োজন নেই। চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে।

আবেদনের শর্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থল: যেকোনো জায়গায়। বেতন: শিক্ষানবিশকালে মাসিক একীভূত বেতন ৪০,০০০ টাকা। স্থায়ীকরণের পর প্রাথমিক মাসিক বেতন ৫৫,৪০৫ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ